ডেস্ক রিপোর্টার, ৬ অক্টোবর।।

      মণ্ডল সভাপতি রাজীব ঘোষের নির্দেশ সত্ত্বেও বড়জলাতে ( পুর নিগমের তিন নম্বর ওয়ার্ড এলাকায়) জমিদস্যুতে তাণ্ডব। নাভি: শ্বাস অবসর প্রাপ্ত  বিএসএফ জওয়ানের। ক্লাবের নাম করে এক দল জমি মাফিয়া হামলা চালায় অবসর প্রাপ্ত জওয়ান জীবন রুদ্রপালের বাড়িতে। তিনি পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। “হামলাকারী জমি দস্যুরা জীবন রুদ্রপালের বাড়ি তছনছ করে দেয়। এবং তার গোটা পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়।”- বক্তব্য জীবন রুদ্রপালের। ঘটনা সোমবার রাতে।

জীবন রুদ্র পালের কথায়, অভিযুক্তরা হলো হরিপদ সূত্রধর, গৌতম নম:, বাবুল দত্ত, সুজিত, বিশ্বজিৎ সাহা, জয়ন্ত দেবনাথ, প্রশান্ত চক্রবর্তী, অলক আচার্য, দেবাশীষ পাল বিক্রম পাল সায়ন চক্রবর্তী উৎপল দে গৌতম দে  অপু নম: সমীর দাস, প্রীতম দাস, হিরাবতী সেন, পল্টু সেন, সাগর পাল। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে বলে এমন কোনো খবর নেই। তবে অভিযুক্তদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য পাওয়া যায় নি। জীবন রুদ্রপাল জানিয়েছেন, গত কয়েক বছর আগে তিনি একটি জমি ক্রয় করেছিলেন। অবৈধ ভাবে এই জমির দখল নিতেই নাকি তার বাড়িতে হা*ম*লা। আসলে এটাই কি ঝামেলার সূত্রপাতের উৎস? নাকি নেপথ্যের শিকড়ে রয়েছে অন্য কোনো বিষয়? অবশ্যই তা খতিয়ে দেখার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশ কি যথাযথ ভাবে পালন করবে নিজেদের দায়িত্ব? বলবে সময়েই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *