ডেস্ক রিপোর্টার, ১৮ এপ্রিল।।
                     এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জিরানিয়া – মান্দাই অঞ্চলে ধারাবাহিক ভাবে চলছে রাজনৈতিক সন্ত্রাস। বিজেপির কর্মীদের অভিযোগ, বিজয় উল্লাসের নামে মথার উগ্র সমর্থকরা সন্ত্রাস শুরু করেছে। বিজেপির নেতা – কর্মী – সমর্থকদের বাড়িতে প্রবেশ করে মারধর, ভাঙচুর, ছিনতাই করছে মথার গুণ্ডারা।বাড়িঘরে দিচ্ছে আগুন। এলাকায় থাকা বিজেপি অফিস গুলি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে প্রদ্যুৎ বাহিনী। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত বিজেপির লোকজন। তারা বাড়ি ঘরেও থাকতে পারছে না। জিরানিয়া – মান্দাই এলাকার বহু বিজেপি নেতা – কর্মীরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে।দলের পক্ষ থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের ভগৎ সিং যুব আবাসে।
       



মথার সন্ত্রাসের খবর পেয়ে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তথা মজলিশ পুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। তিনি দলীয় নেতা – কর্মীদের আশ্বস্ত করেন। এবং তাদের পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *