কৈলাসহর ডেস্ক, ১৮ নভেম্বর।।
        কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক ভাবে হাত সাফাই করে চোর চক্রের পান্ডারা। বাড়ির মালিক দীপাল সিংহ রায়। ঘটনা সোমবার সন্ধ্যা রাতে। তখন বাড়িতে ছিলেন না মালিক দীপাল সিংহ রায়। তিনি ছিলেন আগরতলায়। এসেছিলেন চিকিৎসার জন্য। রাতের আধারে বাড়ির নির্জনতার সুযোগ নিয়ে নিশিকুটুম্বরা দীপাল সিংহ রায়ের ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের মধ্যে থাকা দা দিয়ে আলমারি, সোকেস ভেঙে চার ভরি স্বর্ণ সহ নগদ ২৩ হাজার টাকা নিয়ে যায়।
        দীপক সিংহ রায় রাতে আগরতলা থেকে বাড়িতে ফিরে যান। তিনি গিয়ে দেখেন ঘরের জানালা ভাঙ্গা। ঘরের জিনিস পত্র সব এলোমেলো। সঙ্গে সঙ্গেই তিনি খবর দেন পুলিশকে। ছুটে আসে পুলিশ। রুটিন মাফিক তদন্ত করে চলে যায়। তবে ইদানিং কালে কৈলাসহরে নিয়মিত ভাবে ঘটছে চুরির ঘটনা ।
        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *