কৈলাসহর ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।।
            কৈলাসহর চন্ডিপুর সিপিআইএম অঞ্চল কমিটির উদ্যোগে ৩ দফা দাবির উদ্যোগে মঙ্গলবার বিকালে কৈলাসহর থানা ঘেরাও করে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন দেওয়ার পূর্বে কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। এই মিছিল থানায় প্রবেশ করলে বাম কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে। এবং থানার ওসি তাপস মালাকারের কাছে একটি ডেপুটেশন প্রদান করে।
   এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএমের কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়। সঙ্গে ছিলেন সিপিআইএম মহকুমা কমিটির সদস্য জীবন দেবনাথ সহ  অন্যান্য নেতৃত্ব।দাবি গুলির মধ্যে অন্যতম হলো চন্ডিপুর এবং শ্রীরামপুর এলাকায় পুলিশ পেট্রোলিং বাড়ানো ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *