ডেস্ক রিপোর্টার, ৩০ অক্টোবর।।

     অবশেষে বাজল পুরসভা নির্বাচনের বিউগল। রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল পুরভোটের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। আর এই ঘোষণার সঙ্গেই আজ থেকেই সমগ্র রাজ্যের শহরাঞ্চল অর্থাৎ আরবান লোকাল বডি এলাকায় কার্যকর হয়ে গেল মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক পুরসভা নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি—

# মনোনয়ন জমার শেষ দিন: ৬ নভেম্বর

# মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ নভেম্বর

# প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ১০ নভেম্বর

# ভোটগ্রহণ ২৭ নভেম্বর, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

# পুনঃ ভোট (প্রয়োজন সাপেক্ষে) ৩০ নভেম্বর

# ভোট গণনা ও ফলাফল: ২ ডিসেম্বর(সকাল ৮টা থেকে)

# নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা: ৪ ডিসেম্বর

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে চালু হওয়া এই আদর্শ আচরণবিধি সমস্ত রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সরকারি আধিকারিক এবং রাজ্য সরকারের জন্য কঠোরভাবে প্রযোজ্য হবে। রাজ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছে কমিশন।

প্রসঙ্গত উল্লেখ্য,রাজ্যে মোট – ২১ টি নগর সংস্থা রয়েছে।তারমধ্যে পৌর নিগম – ১ টি।অর্থাৎ আগরতলা পৌর নিগম।অপরদিকে রাজ্যে পৌরসভা রয়েছে ১৩ টি।যারমধ্যে রয়েছে ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, আমবাসা, খোয়াই, তেলিয়ামুড়া, মোহনপুর, রানীরবাজার, বিশালগড়, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, সাব্রুম, শান্তিরবাজার, সোনামুড়া, মেলাঘর ও বিলোনিয়া।তাছাড়া রাজ্যে নগর পঞ্চায়েতের সংখ্যা ৭ টি।এরমধ্যে রয়েছে পানিসাগর, কমলপুর, জিরানিয়া, সোনামুড়া, অমরপুর, সাব্রুম ও বিশ্রামগঞ্জ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *