ডেস্ক রিপোর্টার, ১৫ মে।।
রাজ্যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে শিক্ষা অঙ্গন। এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এবার পদ সংখ্যা বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। তাদের মূল দাবি— পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তিন হাজারেরও বেশি প্রার্থীর সকলকেই সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে।
শুক্রবার এই দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বর্তমান শূন্যপদের তুলনায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অনেক বেশি বলে আধিকারিকদের অবগত করেন। প্রতিনিধিদের মতে, দীর্ঘদিন পর পরীক্ষা হওয়ায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা প্রায় তিন হাজার ছাড়িয়ে গেছে। তাই শুধুমাত্র আগের বিজ্ঞপ্তির সীমিত পদে নিয়োগ না করে, বিশেষ বিবেচনায় পদ সংখ্যা বাড়িয়ে সকলকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।সেইসাথে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে চাকুরী প্রত্যাশীরা।
একইসাথে চাকরিপ্রার্থীরা জানিয়েছে,সরকার যদি তাদের দাবিতে ইতিবাচক সাড়া না দেয়, তবে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এখন দেখার বিষয়, শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।

