“এই নতুন ডেটা সেন্টারটি রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনার পাশাপাশি জনগণের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”- মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার, ১৬ মে।।
         রাজ্যের ডিজিটাল পরিষেবাকে আরও শক্তিশালী,আধুনিক এবং গতিশীল করার লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার কুঞ্জবনস্থিত পূর্ত দপ্তরের জলসম্পদ বিভাগ উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি অত্যাধুনিক রাজ্য ডেটা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই নতুন ডেটা সেন্টারটি রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনার পাশাপাশি জনগণের কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
   উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও পূর্ত দপ্তরের সচিব,প্রশান্ত কুমার গুয়েল,পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা সহ পূর্ত ও তথ্যপ্রযুক্তি দপ্তরের  উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তা ও আধিকারিকরা রাজ্যের সামগ্রিক ডিজিটাল রূপান্তরের ওপর আলোকপাত করেন। মূলত তিনটি মূল বিষয়ের ওপর এই কেন্দ্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।যার মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি পরিকাঠামো উন্নয়ন।সরকারি পরিষেবার দ্রুততা বৃদ্ধি।কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করা। সর্বপরি কুঞ্জবনের এই নতুন ডেটা সেন্টারটি আগামী দিনে ত্রিপুরার ই-গভর্নেন্স এবং ‘ডিজিটাল ত্রিপুরা’র লক্ষ্যপূরণে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *