Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ২৯ জুন।।
    দু’দিনের রাজ্য সফর শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সোমবার সফরসূচির শুরুতেই তিনি উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরাসুন্দরী মন্দিরে যান এবং দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দেন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ও সরকারি প্রকল্প পরিদর্শনে যান। এর মধ্যে রয়েছে গার্লস ইউনিট,CCI,সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ
কর্মজীবী মহিলা হোস্টেল।পরিদর্শন শেষে রাজ্যের নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপ এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির রূপায়ণে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
দু’দিনের ব্যস্ত সফরসূচি শেষ করে আজই দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী। তাঁর এই সফর এবং রাজ্যের কাজের প্রশংসা স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *