বন্দে ভারত

উত্তর – পূর্ব সীমান্ত রেলের প্রাপ্ত  তথ্য অনুযায়ী, বন্দে ভারত সহ রাজ্যে নিয়মিত ভাবে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালুর জন্য কাজ চলছে রকেট গতিতে। এর প্রস্তুতির অংশ হিসেবেই  করিমগঞ্জ থেকে ধর্মনগর – সাব্রুম সহ  বিভিন্ন রুটে ইলেকট্রিক মেমু[electric Mainline Electric Multiple Unit (MEMU)] ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বর্তমানে ছয় থেকে আট কোচ বিশিষ্ট বৈদ্যুতিক ট্রেন বিভিন্ন রুটে পরীক্ষা মূলক ভাবে চলাচল করছে ।

ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
         দ্রুতই হচ্ছে অপেক্ষার অবসান! আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের রেল মানচিত্রের মুকুটে যুক্ত হতে চলছে নতুন পালক। চালু হবে বন্দে ভারত রেল পরিষেবা। গুয়াহাটি – শিলচর – আগরতলা রুটে চলাচল করবে বন্দে ভারত এক্সপ্রেস। উত্তর – পূর্ব সীমান্ত রেলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যের রেল পরিষেবার ক্ষেত্রে এটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। এবং রাজ্যের রেল মানচিত্রে উন্মোচিত হবে এক নতুন দিগন্ত। উত্তর – পূর্ব সীমান্ত রেল কর্তাদের দাবি, আসন্ন শারদ উৎসবের আগেই তারা রাজ্যের মানুষকে উপহার দিতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।


উত্তর – পূর্ব সীমান্ত রেলের প্রাপ্ত  তথ্য অনুযায়ী, বন্দে ভারত সহ রাজ্যে নিয়মিত ভাবে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালুর জন্য কাজ চলছে রকেট গতিতে। এর প্রস্তুতির অংশ হিসেবেই  করিমগঞ্জ থেকে ধর্মনগর – সাব্রুম সহ  বিভিন্ন রুটে ইলেকট্রিক মেমু [electric Mainline Electric Multiple Unit (MEMU)] ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বর্তমানে ছয় থেকে আট কোচ বিশিষ্ট বৈদ্যুতিক ট্রেন বিভিন্ন রুটে পরীক্ষা মূলক ভাবে চলাচল করছে । বিদ্যুতায়িত রেলপথের কার্যকারিতা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করার জন্য।


ট্রেন পরীক্ষামূলক ভাবে চলাচলের সময় ওভারহেড বিদ্যুৎ লাইনের ভোল্টেজ, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখছেন রেলের বিশেষজ্ঞ প্রকৌশলীরা। সমস্ত পরীক্ষা – নিরীক্ষার পর বিশেষজ্ঞ প্রকৌশলীদের টিম সবুজ সংকেত দিলেই নিয়মিত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উত্তর – পূর্ব সীমান্ত রেল।

ইতিমধ্যেই বৈদ্যুতিক লোকোমোটিভ দ্বারা চালিত প্রথম পণ্যবাহী ট্রেন  বদরপুর থেকে রাজ্যের জিরানিয়া স্টেশন পর্যন্ত সফলভাবে চলাচল করেছে।

খবর অনুযায়ী, ইতিমধ্যেই বৈদ্যুতিক লোকোমোটিভ দ্বারা চালিত প্রথম পণ্যবাহী ট্রেন  বদরপুর থেকে রাজ্যের জিরানিয়া স্টেশন পর্যন্ত সফলভাবে চলাচল করেছে। নিঃসন্দেহে এটি রাজ্যের রেল বিদ্যুতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত বিস্তৃত ২৭১ কিলোমিটার রেলপথের বিদ্যুতায়নের একশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে ত্রিপুরা এখন দেশের বিদ্যুতায়িত রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে।


বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু এবং আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের  রেল যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে।

উত্তর – পূর্ব সীমান্ত রেলের প্রাপ্ত তথ্য বলছে, কেন্দ্রের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় আসা আগরতলা, উদয়পুর, কুমারঘাট ও ধর্মনগর রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
         

Date: 17/06/2026=(ADVT/ICA/C-847/26)

উত্তর – পূর্ব সীমান্ত রেল  কর্তৃপক্ষের বক্তব্য,  বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু এবং আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের  রেল যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। যাত্রীরা দ্রুত ও আরামদায়ক ভাবে যাতায়াত করতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *