এই পরিস্থিতিতে কেন্দ্র চায়, নতুন ফিচার চালুর আগে সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মেটা বিস্তারিত ব্যাখ্যা দিক। সরকারের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই ভারতে WhatsApp Username ফিচার চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
ডেস্ক রিপোর্টার , ৭ জুলাই।।
WhatsApp-এর ইউজার নেম। বিশ্ব জুড়ে ২৯ জুন থেকে WhatsApp নতুন এই ফিচার ধীরে ধীরে রোল আউট করা শুরু করেছে। যদিও এই ফিচার নিয়ে মেটাকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্র জানিয়েছে, ভারতে আপাতত WhatsApp-এর নতুন Username ফিচার চালু করা যাবে না।
খবর অনুযায়ী, এই ফিচার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে সংস্থাকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছে ভারত সরকার। এবং সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে চালু করা যাবেনা whatsapps – র এই নতুন ফিচার।
ভারত সরকারের এই পদক্ষেপ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, “নতুন ফিচারের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখেই চালু হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই নোটিস বা সরকারের নির্দেশিকা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি মেটা।'”
সম্প্রতি WhatsApp ঘোষণা করেছিল, ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই একটি নির্দিষ্ট ইউজারনেমের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মেটার দাবি ছিলো,এই ব্যবস্থা ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও সুরক্ষিত করবে। কাউকে যোগাযোগ করতে হলে শুধুমাত্র তার সঠিক ইউজারনেম জানলেই হবে। ফলে, WhatsApp-এ যোগাযোগ করতে গেলে কাউকে আর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফোন নম্বর শেয়ার করতে হবে না।
তবে এই ফিচার নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন ভারতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে পরিচয় জালিয়াতি, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি এবং অনলাইন প্রতারণার ঘটনা বাড়তে পারে। জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ইউজারনেম ব্যবহার করে বিভ্রান্ত করা হতে পারে মানুষকে। প্রতারণার ঝুঁকিও তৈরি হতে পারে।
এই পরিস্থিতিতে কেন্দ্র চায়, নতুন ফিচার চালুর আগে সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মেটা বিস্তারিত ব্যাখ্যা দিক। সরকারের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই ভারতে WhatsApp Username ফিচার চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আপাতত এই সুবিধা থেকে বঞ্চিত ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

