তেলিয়ামুড়া ডেস্ক, ৬ আগস্ট।।
ফের জাতীয় সড়কে আটক ব্রাউন সুগার। ঘটনা মুঙ্গিয়াকামী থানা এলাকায় ৪১ মাইলে ।বুধবার বিকালে পুলিশ নাকা পয়েন্টে তল্লাশির সময় একটি বোলেরো গাড়িতে ১৮ প্যাকেট ব্রাউন সুগারের প্যাকেটের হদিস পায়। ব্রাউন সুগারের মোট পরিমাণ ২১২ গ্রাম। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য ২০ লক্ষ টাকা। পুলিশ গাড়ির চালক আব্দুল কামালকে আটক করে। এই তথ্য নিশ্চিত করেন তেলিয়ামুড়ার এসডিপিও পান্নালাল সেন।চালকের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্টে একটি মামলা রুজু করে পুলিশ।

