ডেস্ক রিপোর্টার,১৩ আগস্ট।।
                          ফের আগরতলা রেল স্টেশন থেকে তিনশ কেজি গাঁজা সহ গ্রেফতার এক যুবক। তার নাম মানিক মিয়া। বাড়ি সোনামুড়া মতিনগরে। এই গাঁজা চেন্নাই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মানিক এসেছিল রেল স্টেশনে। প্রাপ্ত খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। চলছে ধৃত যুবকের জিজ্ঞাসাবাদ। জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। তবে আগরতলা রেল স্টেশনে মাদক পাচারের বড় গ্যাং রয়েছে। কোনো এক রহস্য জনক কারণে পুলিশ স্টেশনে সক্রিয় মাদক সিন্ডিকেটকে ঘাটাতে চাইছে না। শুধু মাএ স্টেশনে আসা গাঁজা বহনকারীদের গ্রেফতার করেই নিজেদের সাফল্যের ঢাক পেটাতে থাকে পুলিশ কর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *