ডেস্ক রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি।।
দরজায় কড়া নাড়ছে এডিসি নির্বাচন। আসন্ন নির্বাচন কেন্দ্র করে পাহাড় চষে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার মুখ্যমন্ত্রী সফর করেন গোমতী জেলার মহারানীতে। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি মহারানীতে সুবিশাল জনসভার আয়োজন করে।
জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এডিসির শাসক দল তিপ্রামথাকে তীর্যক ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ” এডিসিতে প্রহসন চলছে।বিজেপি কোনো ভাবেই এই প্রহসন মেনে নেবে না। এডিসি এলাকার উন্নয়নের তাগিদে বিজেপিকে ভোট দেওয়া উচিত।”

মুখ্যমন্ত্রী এডিসির শাসক দল তিপ্রামথার উদ্দেশ্যে বলেন, কেউ কেউ কাজ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছে না। কিন্তু তারা মিথ্যা কথা বলে জাতি – জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পুনরায় এডিসির ক্ষমতা দখল করতে চাইছে। এবার এটা সম্ভব না। কারণ মানুষ বুঝে গিয়েছে তাদের উদ্দেশ্য। তাই তিপ্রামথার কাছ থেকে সাধারণ মানুষ সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। তাদের কাছে একমাত্র বিকল্প শক্তি বিজেপি।

