” স্বর্ণ কমল জুয়েলার্সে নারীকর্মীর সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য। এটা নারীর ক্ষমতায়নের প্রতি প্রতিষ্ঠানের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।”- গোপাল চন্দ্র নাগ।

ডেস্ক রিপোর্টার আগরতলা।।
              স্বর্ণকমল জুয়েলার্স সফলভাবে আয়োজন করল  স্বর্ণশ্রী সম্মান ২০২৬-র ৭ম সংস্করণ। অনুষ্ঠানে ত্রিপুরার ১১ জন বিশিষ্ট নারীকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য ও অনুপ্রেরণামূলক অবদানের জন্য সম্মানিত করা হয়। ১৬ মার্চ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবছরের স্বর্ণশ্রী সন্মান প্রদানের অনুষ্ঠান।
     স্বর্ণশ্রী সম্মান হল স্বর্ণকমল জুয়েলার্সের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে সেইসব নারীদের স্বীকৃতি দেওয়া হয় যাঁরা সমাজে অসাধারণ দৃঢ়তা, সাফল্য ও সেবার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজ্যের ১১ জন অনুপ্রেরণাদায়ী নারীর মাধ্যমে স্বর্ণকমল জুয়েলার্স ত্রিপুরাব প্রতিটি নারীর শক্তি, সাহস ও অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং সমাজকে আরও প্রগতিশীল ও মানবিক করে তোলার ক্ষেত্রে নারী শক্তির গুরুত্বপূর্ন ভূমিকা স্বীকার করেছে।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, সমাজকর্মী
নীলাঞ্জনা চৌধুরী। তারা প্রত্যেকেই স্বর্ণকমল জুয়েলার্সের এই উদ্যোগের প্রশংসা করেন। এবং স্বর্ণশ্রী সম্মানপ্রাপ্ত নারীদের অনুপ্রেরণাদায়ী যাত্রার জন্যও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা  গোপাল চন্দ্র নাগ জানান,  ” তাঁর প্রতিষ্ঠানে নারীকর্মীর সংখ্যা অত্যন্ত উল্লেখযোগ্য। এটা নারীর ক্ষমতায়নের প্রতি প্রতিষ্ঠানের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রতিষ্ঠানের প্রধান গোপাল চন্দ্র নাগ সমাজের প্রতিটি নারী ও নারীত্বের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন এবং বলেন,  নারীর ক্ষমতায়নই পরিবার, সমাজ ও দেশের অগ্রগতিকে শক্তিশালী করে।


অনুষ্ঠানে ব্র্যান্ড হেড  সুরজিৎ চক্রবর্তীও সন্মান প্রাপ্ত নারীদের শুভেচ্ছা জানান এবং বলেন নারীর ক্ষমতায়ন মানেই সমাজের সামগ্রিক উন্নতি ও অগ্রগতি। তিনি এই ধরনের উদ্যোগ আরও বেশি করে গ্রহণ করার আহবান জানান, যাতে সমাজে নারী সাফল্যকে আরও বেশি করে উদযাপন করা যায়।

এই অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল স্বর্ণকমল জুয়েলার্সের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) উদ্যোগ। এই উপলক্ষে নারীদের কল্যাণ ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলা দুটি স্বেচ্ছাসেবী সংস্থাকে চেক প্রদান করা হয়। এই সংস্থাগুলি হল কন্যা কথা এবং সহায়িকা মহিলা সামাজিক সংস্থা, যারা ত্রিপুরার সমাজে নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে।স্বর্ণশ্রী সম্মান ২০২৬ অনুষ্ঠানের মাধ্যমে সমাজে নারীদের সাহস, নিষ্ঠা ও সাফল্যের প্রতি গভীর সম্মান স্বীকৃতি ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে পড়ে।


স্বর্ণকমল জুয়েলার্স সম্পর্কে তথ্য:

স্বর্ণকমল জুয়েলার্স ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত ও সুপরিচিত জুয়েলারি ব্র্যান্ড, যা তার উৎকৃষ্ট কারিগরি, গুণমান ও গ্রাহকের আস্থার জন্য পরিচিত। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে, যা ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করে। স্বর্ণশ্রী সম্মান-র মতো উদ্যোগের মাধ্যমে স্বর্ণকমল জুয়েলার্স ব্যবসার পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়িত্বও সফলভাবে পালন করে চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *