ডেস্ক রিপোর্টার, ১৮ এপ্রিল।।
সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বড় জয় হাসিল করেছে তিপ্রামথা। প্রত্যাশিত ভাবেই তারা গঠন করবে সরকার। পাহাড়ে সরকার গঠনের জন্য শনিবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করেন টিম মথা।নেতৃত্বের দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর।সঙ্গে ছিলেন ছিলেন তিপ্রামথার সাধারন সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা, রুনিয়েল দেববর্মা,সিকে জমাতিয়া ও পূর্ণচন্দ্র জমাতিয়া।
এদিন প্রদ্যুৎ কিশোর লোক ভবনের সামনে দাঁড়িয়ে বলেন, জনজাতিরা পুনরায় তাঁর দলকে ক্ষমতায় বসিয়েছে। এখন দলের কাজ জনজাতিদের অধিকার অর্জন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা। মূলত জনজাতিদের উন্নয়নের রোড ম্যাপ তৈরি করে মসৃণ ভাবে কাজ করা। তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা।
মন্ত্রী অনিমেষ দেববর্মা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদ্যুৎ কিশোর বলেন, ” এটা তাদের ঘরোয়া বিষয়। অনিমেষের সঙ্গে তিনি নিজেই কথা বলবেন।” তবে এবার মথার পক্ষ থেকে কে হবেন এডিসির সিইএম? এই প্রশ্নের উত্তর স্মার্ট ভাবে এড়িয়ে যান প্রদ্যুৎ।

