ডেস্ক রিপোর্টার,১৭ এপ্রিল।।
মনু – বনকুল বিধানসভার বিভিন্ন স্থানে তিপ্রামথার সন্ত্রাস। স্থানীয় বটতলা বাজার, মারগো পাড়া ও বিষ্ণুপুর এলাকায় বিজেপি অফিস গুলিতে নির্বিচারে ভাঙচুর দুষ্কৃতীদের। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক মালফ্রুই মগ অভিযোগ করে বলেছেন, মথার সমর্থকরা তাদের দলীয় অফিস গুলিতে হামলা করেছে। এই ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট অঞ্চলে।
এডিসি নির্বাচনে তিপ্রামথা রীতিমত হোয়াইট ওয়াশ করে দিয়েছে বিজেপিকে। ২৮টি আসনের মধ্যে মথা দখল করেছে ২৪টি। এবং চারটি আসন পেয়েছে বিজেপি। স্বাভাবিক ভাবে বড় জয়ের পর আত্ম হারা হয়ে উঠেছে মথা শিবির। তারা নির্বিচারে শুরু করেছে ভাঙচুর। শুধু মনু বনকুলে নয়। রাজ্যের অন্যান্য প্রান্তেও একই অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ প্রশাসন।

