ফলাফল ঘোষণার পরই ধর্মনগর শহরজুড়ে অকাল হোলি উৎসবে মাতল বিজেপি কর্মী-সমর্থকরা। আবির খেলা, বাজি ফাটানো এবং ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দলীয় কার্যালয় ও রাজপথ।

ডেস্ক রিপোর্টার, ৪ মে।।
     সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করল শাসক দল বিজেপি। বাম-কংগ্রেস জোটের হেভিওয়েট লড়াইকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিধানসভায় নিজের জায়গা নিশ্চিত করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী।
   নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগণনার শুরু থেকেই গেরুয়া শিবিরের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। রাউন্ড যত বেড়েছে, জয়ের ব্যবধানও তত চওড়া হয়েছে।বিজেপি প্রার্থী পেয়েছেন  ২৪,২৯১ভোট।অন্যদিকে বাম প্রার্থী পেয়েছেন ৬০০১  ভোট।তাছাড়া কংগ্রেস প্রার্থী পেয়েছেন  ৫৯৩৬ ভোট।অর্থাৎ ধর্মনগর উপনির্বাচনে বাম কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।আর অন্যদিকে ১৮২৯০  রেকর্ড ভোটে জিতল বিজেপি।ভোটে জয়ী হয়ে মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন বিজয়ী জহর চক্রবর্তী।
     ফলাফল ঘোষণার পরই ধর্মনগর শহরজুড়ে অকাল হোলি উৎসবে মাতল বিজেপি কর্মী-সমর্থকরা। আবির খেলা, বাজি ফাটানো এবং ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দলীয় কার্যালয় ও রাজপথ। বিজয় মিছিলে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাসক দলের সাংগঠনিক শক্তি এবং উন্নয়নের বার্তা মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে, যার ফলস্বরূপ এই রেকর্ড জয়।সব মিলিয়ে, ধর্মনগরের উপনির্বাচনে জহর চক্রবর্তীর এই জয় কেবল একটি আসন জয় নয়, বরং উত্তর ত্রিপুরায় বিজেপির আধিপত্য আরও একবার সুপ্রতিষ্ঠিত করল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *