মুখ্যমন্ত্রী বলেন, বাংলাতে বড় জয় পেয়েছে বিজেপি। একই সঙ্গে আরও দুই রাজ্যে। ধর্মনগর কেন্দ্রের উপ ভোটেও জয়ী হন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রীর কথায়, বিহার থেকে গঙ্গার জল বাংলায় আসে। একই ভাবে বিহারে বিজেপির জয়ের প্রভাব পড়েছে বাংলায়। এবং জয়ী হয় ভাজপা।
ডেস্ক রিপোর্টার, ৪ মে।।
পশ্চিম বাংলা, আসাম ও পদুচেরীতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার। বাংলায় পিসি – ভাইপোর তৃণমূল করে ক্লিন স্যুইপ করে প্রথম বারের মতো ক্ষমতা দখল করলো বিজেপি। এটা নিসন্দেহে মোদী – শাহের বড় জয়। বাংলায় মোদী – শাহরা পদ্ম ফুল ফুটাতে পারে কিনা, তার দিকে তাকিয়ে ছিলো গোটা দেশ। শেষ পর্যন্ত সফল বিজেপি। আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হ্যাট্রিক করলো ভাজপা। এই জয় অবশ্যই প্রত্যাশিত ছিলো। পদুচেরিতেও ক্ষমতা ধরে রেখেছে এনডিএ জোট। রাজ্যের ধর্মনগর কেন্দ্রেও উপ নির্বাচনে প্রত্যাশিত ভাবে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী।১৮ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।

তিন রাজ্যে বিজেপির বড় জয়ের প্রভাব পড়েছে রাজ্যেও। সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিজয় মিছিল। এই মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মিছিল কৃষ্ণনগর কুশাভাউ ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে রাজ্যের মন্ত্রী – বিধায়ক থেকে শুরু করে বিজেপির সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। মিছিলের আগে মুখ্যমন্ত্রী দলের কার্যকর্তাদের মধ্যে বিতরণ করেন ঝাল মুড়ি।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলাতে বড় জয় পেয়েছে বিজেপি। একই সঙ্গে আরও দুই রাজ্যে। ধর্মনগর কেন্দ্রের উপ ভোটেও জয়ী হন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রীর কথায়, বিহার থেকে গঙ্গার জল বাংলায় আসে। একই ভাবে বিহারে বিজেপির জয়ের প্রভাব পড়েছে বাংলায়। এবং জয়ী হয় ভাজপা।

তিন রাজ্যে বিজেপির বড় জয়ের কারণে রাজ্যের সর্বত্র উল্লাসে ফেটে পড়ে ভাজপার কর্মী – সমর্থকরা।নিজেদের মধ্যে আবির খেলা, মিষ্টি – লাড্ডু বিতরণ হয় রাজ্যের বিভিন্ন স্থানে।

