ডেস্ক রিপোর্টার,১৬ মে।।
            রাজধানী আগরতলার বুকে শনিবার এক  প্রতিবাদী মিছিলে শামিল হন বামপন্থী কর্মী-সমর্থকরা। সিপিআইএম সদর মহকুমা কমিটির মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড, আর মুখে ছিল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতি-বিরোধী স্লোগান।বামেদের অভিযোগ সাধারণ মানুষের পকেট কেটে কর্পোরেটদের পকেট ভরার যে নীতি কেন্দ্র সরকার নিয়েছে।আর তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বাম নেতৃত্ব অমল চক্রবর্তী।
          বাম নেতৃত্বের আরও  অভিযোগ,আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকলেও, দেশের বাজারে দিনের পর দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র। আর পেট্রোপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যার সরাসরি কোপ পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে।অপরদিকে বিজেপি নেতৃত্বদের এই বিষয়ে কোন হেলদোল নেই।
    সিপিআইএম এও নেতৃত্বের অভিযোগ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। অবিলম্বে পেট্রোপণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে হবে।আর যদি সরকার অবিলম্বে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটবে সিপিআইএম সদর মহকুমা কমিটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *