প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আসন্ন নির্বাচন নিয়ে শাসক পক্ষ ও মথার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন। প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মথা ও বিজেপি জোটবদ্ধভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে।

ডেস্ক রিপোর্টার, ১০ মে।।
   রাজ্যে দীর্ঘ প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভিলেজ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মথা ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন কংগ্রেস নেতৃত্ব।
     এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী আসন্ন নির্বাচন নিয়ে শাসক পক্ষ ও মথার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন। প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মথা ও বিজেপি জোটবদ্ধভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে।
      কংগ্রেসের দাবি, বর্তমানে মথা ও বিজেপি—উভয় দলেরই জনসমর্থন তলানিতে। তাদের “পায়ের তলায় মাটি নেই” বলেই তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে।কংগ্রেস মুখপাত্রের মতে, ভিলেজ কমিটি নির্বাচনে কারচপি ও চক্রান্তের মাধ্যমে এই জোট ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার নীল নকশা তৈরি করছে।
      রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভিলেজ কমিটি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কংগ্রেস আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।যা আগামী দিনগুলোতে রাজনৈতিক সংঘাত আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে ১১ মে, আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮মে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *