জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বলেছেন,, শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স’র সিট নিতে গেলে নির্দিষ্ট সময়ে আরো দুইটি পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। যার মধ্যে রয়েছে কাউন্সিলিং রেজিস্ট্রেশন এবং চয়েজ ফিলিং রেজিস্ট্রেশন।
ডেস্ক রিপোর্টার, ২২ মে।।
প্রত্যাশিত ভাবেই প্রকাশিত হয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনে শুক্রবার ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান শুভদীপ পাল। তিনি জানিয়েছেন ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪৭৩১ জন পরীক্ষায় বসেছিল।যার মধ্যে ২৭৬৯ জন সাধারণ, ১১৩৩ জন জনজাতি এবং ৮২৯ জন তপশিলি জাতির পরীক্ষার্থী ছিল। এবছর পিসিএম বিভাগে মোট ১ হাজার ৮৬৪ জন পরীক্ষায় বসেছিল। এই গ্রুপে প্রথম স্থান দখল করেছে অর্ঘ্যদীপ সাহা, দ্বিতীয় অনিমেষ সরকার এবং তৃতীয় আকাশ চৌধুরী। অপরদিকে পিসিবি বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৮৭৩ জন। এই গ্রুপে প্রথম স্থান দখল করেছে বিভাস রায়, দ্বিতীয় আকাশ চৌধুরী এবং তৃতীয় অর্ণব মিত্র।
এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বলেছেন,, শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স’র সিট নিতে গেলে নির্দিষ্ট সময়ে আরো দুইটি পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। যার মধ্যে রয়েছে কাউন্সিলিং রেজিস্ট্রেশন এবং চয়েজ ফিলিং রেজিস্ট্রেশন।এর জন্য ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর সেজন্য সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত , ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ৩৬০ নম্বরের উপর পরীক্ষা হয়। এর মধ্যে যে সমস্ত পরীক্ষার্থী ১০ নম্বর স্কোর করেছে তাদের মেরিট বা মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে পিসিবি গ্রুপে রয়েছে ১১৯ জন এবং পিসিএম গ্রুপে রয়েছে ১৮৯ জন।

