নতুন নিয়মে আগে যেখানে নবম-দশম শ্রেণিতে দুটি ভাষা পড়তে হতো,নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মোট তিনটি ভাষা পড়তে হবে।এই তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি ভাষা অবশ্যই ভারতীয় হতে হবে। বাকি একটি বিদেশি ভাষা হতে পারে।
ডেস্ক রিপোর্টার, ১৭ মে।।
জাতীয় শিক্ষানীতির সুপারিশ মেনে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি তাদের শিক্ষাক্রমে এক বড়সড় বদল আনতে চলেছে। এবার থেকে নবম ও দশম শ্রেণিতে পড়ার জন্য তিনটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা হওয়া আবশ্যক।
নতুন নিয়মে আগে যেখানে নবম-দশম শ্রেণিতে দুটি ভাষা পড়তে হতো,নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মোট তিনটি ভাষা পড়তে হবে।এই তিনটি ভাষার মধ্যে অন্তত দুটি ভাষা অবশ্যই ভারতীয় হতে হবে। বাকি একটি বিদেশি ভাষা হতে পারে। সিবিএসই-র পরিকল্পনা অনুযায়ী, এই নয়া শিক্ষাক্রম আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে কার্যকর করা হবে। পরবর্তী বছর তা দশম শ্রেণিতেও প্রযোজ্য হবে।

নতুন শিক্ষানীতি অনুযায়ী, উচ্চশিক্ষার মতো এবার স্কুলস্তরেও ‘ক্রেডিট সিস্টেম’ বা জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্ক চালু হচ্ছে।একজন শিক্ষার্থী বছরে আনুমানিক ১২০০ ঘণ্টা পড়াশোনা করলে ৪০ ক্রেডিট পাবে।এই ক্রেডিটগুলো শিক্ষার্থীর ডিজিটাল ‘ডিজি লকার অ্যাকাউন্টে জমা থাকবে।

৩টি ভাষা ছাড়াও গণিত, বিজ্ঞান,সমাজবিজ্ঞান, পরিবেশবিদ্যা, শিল্পকলা এবং শারীরিক শিক্ষার মতো বিষয়গুলো এই ক্রেডিট তালিকায় থাকবে।
বোর্ডের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে বহুভাষী দক্ষতার বিকাশ ঘটানো এবং দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতির শিকড়ের সাথে তাদের যোগাযোগ আরও দৃঢ় করা।মোটের উপর সিবিএসই নবম শ্রেণি থেকে ছাত্রছাত্রীদের জন্য তিনটি ভাষার অধ্যয়ন বাধ্যতামূলক করেছে। ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে একই সঙ্গে সিবিএসই স্পষ্ট করেছে যে, দশম শ্রেণিতে তৃতীয় ভাষার জন্য কোনও বোর্ড পরীক্ষা হবে না।

