ডেস্ক রিপোর্টার, ২৬ মে।।
      আজ দিল্লিতে ভারতীয় জনতা পার্টির কোর কমিটির বৈঠক। এই বৈঠকে হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের চূড়ান্ত সিদ্ধান্ত। খবর অনুযায়ী, দেশের একের পর এক রাজ্যে নির্বাচনে বিজেপির জয়ের পেছনে ভূমিকা থাকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পেতে পারেন উপহার। তিনি স্থান পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। যদি তাই হয়, তাহলে বিপ্লব কুমার দেব হবেন, রাজ্য থেকে তৃতীয় কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন ত্রিগুনা সেন ও প্রতিমা ভৌমিক।সর্ব ভারতীয় বিজেপির এই কোর কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতির নামও। খবর দিল্লি বিজেপির অন্দর মহলের। এই খবর ছড়িয়ে পড়তেই  উত্তেজনায় টগবগ করছে আগরতলার কুশাভাউ ভবনের আবাসিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *