ডেস্ক রিপোর্টার, ২৯ মে।।
রান্নার গ্যাস, পেট্রোপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘নিট’ (NEET) কেলেঙ্কারীর প্রতিবাদে এবং রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অভিযোগে গর্জে উঠল ডুকলি। শুক্রবার সিপিআই(এম) ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এই সমস্ত জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে দুটি পৃথক প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয়।এদিনের এই কর্মসূচিতে বামপন্থী কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জনগণের নাভিশ্বাস ওঠা অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতির অভিযোগে এদিন ডুকলি মহকুমার দুটি ভিন্ন এলাকায় পৃথক দুটি মিছিল বের হয়।প্রথমটি হয় ড্রপগেইট থেকে এবং অন্যটি হয় যোগেন্দ্রনগরে। মিছিল দুটি এলাকার প্রধান প্রধান পথ পরিক্রমা করে। মিছিলে শামিল আন্দোলনকারীদের গলায় ছিল মূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ।শুনুন এই নিয়ে সিপিএম ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তীর বক্তব্য।
এদিনের এই জোড়া মিছিল ও সভাকে কেন্দ্র করে গোটা সিপিএম ডুকলি মহকুমায় রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে। সাধারণ মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করে আগামী দিনে বামফ্রন্ট আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

