টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভিসি প্রফেসর রতন কুমার সাহার বক্তব্য,  ইউনিভার্সিটির এন্টি    র‍্যাগিং কমিটিতে আছেন পশ্চিম জেলা জেলা শাসক, আমতলী থানার ওসি। তারা বিষয়টি খতিয়ে দেখেছেন। তাতে কোনো সত্যতা পাওয়া যায় নি।

ডেস্ক রিপোর্টার, ৩০ মে।।
      গত কয়েকদিন আমার “জনতার মশাল”   টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির র‍্যাগিং ইস্যুতে ধারাবাহিক খবর সম্প্রচার করেছি।  ইউনিভার্সিটির
র‍্যাগিং ইস্যুতে এবার মুখ খুললেন খোদ ভিসি প্রফেসর রতন কুমার সাহা। তিনি শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেন, ইউনিভার্সিটিতে কোনো র‍্যাগিং হয় নি। শুধু বাসের মধ্যে এক ছাত্রী, অপর ছাত্রকে বলেছে পৃথক বাসে যাতায়াত করতে। আসলে তাদের মধ্যে ছিলো অন্য বিষয়। এটাইকে র‍্যাগিং বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
   টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভিসি প্রফেসর রতন কুমার সাহার বক্তব্য,  ইউনিভার্সিটির এন্টি    র‍্যাগিং কমিটিতে আছেন পশ্চিম জেলা জেলা শাসক, আমতলী থানার ওসি। তারা বিষয়টি খতিয়ে দেখেছেন। তাতে কোনো সত্যতা পাওয়া যায় নি। তবে আমাদের হাতে থাকা সচল ছবি কিন্তু বলছে অন্য কথা।
এদিনের সাংবাদিক বৈঠকে ইউনিভার্সিটির নতুন শিক্ষাক্রম নিয়েও আলোচনা করেন ভিসি প্রফেসর রতন কুমার সাহা। ভিসি জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমে গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্প ও শিক্ষা সংযোগ সহ নানান কোর্স চালু করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন চলছে ভর্তি প্রক্রিয়া।
             সাংবাদিক বৈঠকে টেকনো ইউনিভার্সিটির ভিসি প্রফেসর রতন কুমার সাহা বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিলো। এখন ইউনিভার্সিটির বয়স ২ বছর ৯ মাস। এই সময়ের মধ্যে ইউনিভার্সিটি ইউজিসির অনুমোদন পেয়েছে। এআইসিটির অনুমোদন পেয়েছে। চালু হয়েছে ছাত্রছাত্রীদের  স্কলারশিপ সহ সমস্ত সুবিধা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *