অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প গোটা দেশে জনপ্রিয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু গরীব মানুষের মুখে হাঁসি ফুটেছে।
ডেস্ক রিপোর্টার, ৩১ মে।।
ভারত সরকারের কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মনোহর লাল খাট্টারের উপস্থিতিতে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের অধীনে থাকা বেনিফিশিয়ারিদের সুবিধা প্রদান অনুষ্ঠান। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রাম, টিআরএলএম’র অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প গোটা দেশে জনপ্রিয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু গরীব মানুষের মুখে হাঁসি ফুটেছে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর ভাষণে বলেন, স্বনিধি প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকার নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করছে।
এখন পর্যন্ত রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ১৫.৯৯ কোটি টাকা সুবিধাভোগীদের প্রদান করেছে।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সুবিধাভোগীদের হাতে চেক, ক্রেডিট কার্ড এবং ডিজিটাল স্ক্যানার তুলে দেন অতিথিরা। মূলত এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ভাবে স্বনির্ভর করাটাই মূল উদ্দেশ্য।অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা সহ উপস্থিত লোকজন প্রধানমন্ত্রীর ১৩৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করেন। পরে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের গুরুত্ব এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে এই প্রকল্পের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।

