বৈঠকে রাজ্য বিদ্যুৎ নিগমের সমস্ত বিষয় খতিয়ে দেখে, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বুঝতে পারেন, ” রাজ্যের বিদ্যুৎ চুরি হচ্ছে নিয়ম করেই। কিন্তু কোনো না।কোনো কারণে নিগম কর্তৃপক্ষ বিদ্যুৎ চুরি বন্ধ করতে পারছে না। স্বাভাবিক ভাবেই লোকসানে চলছে বিদ্যুৎ নিগম।

ডেস্ক রিপোর্টার, ৩১ মে।।
       ” বিদ্যুৎ নিগম চলছে ২৬ শতাংশ লোকসানে। লোকসানের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা।লোকসানের মূল কারণ বিদ্যুৎ চুরি।” রাজ্য সফরে এসে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর দেওয়া এই তথ্য রাজ্যের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়। মনোহর লাল খট্টরের বক্তব্য থেকে স্পষ্ট বিদ্যুৎ নিগম বিদ্যুৎ চুরি রুখতে সম্পূর্ণ ব্যর্থ।
    রবিবার আগরতলায় রাজ্য অতিথিশালায়  কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর  মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রাতন লাল নাথ সহ নিগমের পদস্থ আধিকারিকদের নিয়ে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়।


রাজ্যের বিদ্যুৎ নিগমের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয়।সভায় উঠে আসে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোর আধুনিকীকরণ, পরিষেবার মানোন্নয়ন, গ্রাহকবান্ধব উদ্যোগ এবং আগামী দিনের উন্নয়ন কৌশল সংক্রান্ত বিষয়।


রাজ্যের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনাও প্রদান করা হয়। ত্রিপুরার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিদ্যুৎ খাতের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এই পর্যালোচনা সভা অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে রাজ্য বিদ্যুৎ নিগমের সমস্ত বিষয় খতিয়ে দেখে, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বুঝতে পারেন, ” রাজ্যের বিদ্যুৎ চুরি হচ্ছে নিয়ম করেই। কিন্তু কোনো না।কোনো কারণে নিগম কর্তৃপক্ষ বিদ্যুৎ চুরি বন্ধ করতে পারছে না। স্বাভাবিক ভাবেই লোকসানে চলছে বিদ্যুৎ নিগম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *