নাম ‘ব্লু মুন’ হলেও আজ রাতে কিন্তু আকাশ থেকে কোনো নীল আলো ছড়াবে না, বা চাঁদ তার রঙ বদলে নীল হবে না। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, সাধারণত প্রতি মাসে একবারই পূর্ণিমা হয়। কিন্তু চন্দ্রাবর্তন বা লুনার সাইকেল ২৯.৫ দিনের হওয়ায়, মাঝে মাঝে একই ইংরেজি ক্যালেন্ডার মাসের মধ্যে দু’বার পূর্ণিমা বা পূর্ণচন্দ্র দেখা যায়।
ডেস্ক রিপোর্টার, ৩১মে।।
মহাকাশপ্রেমীদের জন্য আজ এক অত্যন্ত আকর্ষণীয় ও বিরল দিন। রবিবার রাতের আকাশে দেখা মিলবে এক অনন্য মহাজাগতিক দৃশ্যের— ‘ব্লু মুন’ । ২০২৩ সালের আগস্ট মাসের পর এই প্রথম মহাবিশ্বে এমন বিরল ঘটনা ঘটছে। একই সঙ্গে আজকের চাঁদটি একটি ‘মাইক্রোমুন’ও হতে চলেছে।
‘ব্লু মুন’ আসলে কী? চাঁদ কি সত্যিই
নীল হবে? এই প্রশ্ন উঠাই স্বাভাবিক।
নাম ‘ব্লু মুন’ হলেও আজ রাতে কিন্তু আকাশ থেকে কোনো নীল আলো ছড়াবে না, বা চাঁদ তার রঙ বদলে নীল হবে না। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, সাধারণত প্রতি মাসে একবারই পূর্ণিমা হয়। কিন্তু চন্দ্রাবর্তন বা লুনার সাইকেল ২৯.৫ দিনের হওয়ায়, মাঝে মাঝে একই ইংরেজি ক্যালেন্ডার মাসের মধ্যে দু’বার পূর্ণিমা বা পূর্ণচন্দ্র দেখা যায়। কোনো মাসের এই দ্বিতীয় পূর্ণিমার চাঁদটিকেই বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ‘ব্লু মুন’।
এই বিরল দৃশ্য উপভোগ করার জন্য কোনো বিশেষ দূরবীন বা টেলিস্কোপের প্রয়োজন নেই; খালি চোখেই বাড়ির ছাদ, বারান্দা বা যেকোনো খোলা জায়গা থেকে এই ব্লু মুন দেখা যাবে। তবে শহরের কৃত্রিম আলো ও দূষণ থেকে দূরে অন্ধকার জায়গায় গেলে এর সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব। ‘ওয়ান্স ইন এ ব্লু মুন’ বা অত্যন্ত বিরল এই ঘটনাটি হাতছাড়া না করতে আজ রাতেই চোখ রাখুন আকাশের দিকে।

