ডেস্ক রিপোর্টার, ৭ জুন ।।
     গ্রামীণ স্তরে সাফল্যের জন্য ফের রাজ্যের মুকুটে যুক্ত হলো আরো তিনটি নতুন পালক। অর্জন করলো তিনটি জাতীয় পুরস্কার। গত কয়েক বছর ধরেই গ্রাম ত্রিপুরা নজর কাটছে সর্ব ভারতীয় স্তরে। এবারও তার ব্যতিক্রম হয় নি। সাংবাদিক বৈঠক করে সর্ব ভারতীয়  স্তরে গ্রাম ত্রিপুরার সাফল্যের কথা তুলে ধরেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।
    মন্ত্রী জানিয়েছেন, দেশের পঞ্চায়েত স্তরে এবছর ত্রিপুরা পেয়েছে তিনটি পুরস্কার। এই পুরস্কারের মাধ্যমে ত্রিপুরার শক্তিশালী গ্রামীণ প্রশাসনের প্রতিফলন ঘটেছে।
  দেশের মধ্যে সেরা জেলার পুরস্কার পেয়েছে সিপাহীজলা জেলা। এই জেলার দখলে গিয়েছে নানাজি দেশমুখ পুরস্কার।   রাজ্যের ঊনকোটি জেলার কাঞ্চন বাড়ি পঞ্চায়েত রয়েছে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। পশ্চিম জেলার বৈকন্ঠপুর পঞ্চায়েতও পেয়েছে জাতীয় পুরস্কার।
      মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন, এই সাফল্যের জন্য সিপাহীজলা জেলা অদৃশ্য ট্রফি, শংসাপত্র সহ পাঁচ কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। কাঞ্চন বাড়ি পঞ্চায়েত আর্থিক পুরস্কার বাবদ হয়েছে এক কোটি টাকা এবং বৈকন্ঠপুর পঞ্চায়েত পেয়েছে ২৫ লক্ষ টাকা। এই আর্থিক পুরস্কার গুলি সংশ্লিষ্ট জেলা ও পঞ্চায়েতের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *