স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু সমান জল, কোথাও বা মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিন জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।প্রতিদিন এই রাস্তা ব্যবহারকারী স্কুল-কলেজের পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

তেলিয়ামুড়া ডেস্ক, ৮ জুন ।।
       মুখে প্রতিশ্রুতির বন্যা কিন্তু বাস্তব বড়ই রূঢ়।কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে বাইশঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
  স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটু সমান জল, কোথাও বা মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিদিন জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।প্রতিদিন এই রাস্তা ব্যবহারকারী স্কুল-কলেজের পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষার মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বহু মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছে।
রাস্তার এই করুণ দশা নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের যেন কোনো মাথাব্যথাই নেই।
অভিযোগ উঠেছে, নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতির বন্যা বইলেও ভোট শেষ হতেই যেন সব উধাও। এলাকার মানুষের প্রশ্ন— জনপ্রতিনিধিদের নজর কি শুধুই ভোটের সময় সীমাবদ্ধ?



        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *