ডেস্ক রিপোর্টার, ২৯ জুলাই।।
সফলতার আরেক মাইলফলক স্পর্শ করলো মুখ্যমন্ত্রী সমীপেষু। বুধবার অনুষ্ঠিত হলো ৭০তম ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’। ইতোমধ্যেই জনগণের আস্থার প্রতীক এই কর্মসূচিতে এদিনের পর্বেও মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান সমস্যা নিয়ে আসা নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এবং তাদের সমস্যা নিরসন করেন।

