ডেস্ক রিপোর্টার, ২৯ জুলাই।।
       ফের আন্দোলনে ২০২৪’র টেট উত্তীর্ণরা । দ্রুত নিয়োগ ও অতিরিক্ত জিটি পদের দাবিতে দিয়েছে ডেপুটেশন ।দাবি অনাদায়ে দিয়েছে রাস্তায় থাকার হুঁশিয়ারি।
      ইউজিটি ও জিটি পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করা, সুপারিশ তালিকা অবিলম্বে প্রকাশ এবং অবশিষ্ট যোগ্য প্রার্থীদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টির দাবিতে বুধবার ফের সরব হল২০২৪ সালের টেট উত্তীর্ণরা। এদিন তাঁরা প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং শিক্ষক নিয়োগ বোর্ডের কাছে দুটি পৃথক ডেপুটেশন জমা দেয়।
  আন্দোলনকারীদের দাবি, বিজ্ঞপ্তি অনুযায়ী ইউজিটি-তে ১,০৩৬টি এবং জিটি-তে ১,০২০টি পদ থাকলেও জিটি পদে যোগ্য প্রার্থীর সংখ্যা প্রায় ১,৫০০ জন। ফলে অতিরিক্ত পদ সৃষ্টি না করলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হবে।
   তাছাড়া এনআইওএস সংক্রান্ত মামলার কারণে নিয়োগে বিলম্বের বিষয়ে তাঁদের বক্তব্য, হাইকোর্টের সাম্প্রতিক রায়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, আদালত কেবল টি-টেট সনদপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে; চলমান নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি অন্তর্ভুক্তির কোনো আদেশ দেয়নি। তাই এই অজুহাতে সুপারিশ তালিকা আটকে রাখা যুক্তিযুক্ত নয়। দীর্ঘদিনের প্রশাসনিক বিলম্বের কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র মানসিক চাপ ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। অবিলম্বে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার আর্জি জানিয়েছে তাঁরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *