ডেস্ক রিপোর্টার, ১লা আগস্ট।।
      আজ থেকে রাজ্যে শুরু হলো জনগণনা- ২০২৭ পর্ব। প্রশাসনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে শুরু করেছে জনগণনা। জন গণনা চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। সেন্সাস টিমের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক রতন বিশ্বাস জানিয়েছেন, রাজ্য জুড়ে উৎসবের আমেজে শুরু হয়েছে জন গণনা। বাড়ি বাড়ি যাচ্ছেন  সেন্সাস টিমের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা। মূলত ৩০ প্রশ্নের উপর ভিত্তি করে চলছে জন গণনার প্রক্রিয়া। শনিবার জন গণনার প্রথম দিনে আধিকারিক রতন বিশ্বাস নিজেও সেনসাস টিমের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরেন। এদিন তারা শহরের রাজনগর এলাকা দিয়ে শুরু করেন জন গণনার পর্ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *