ডেস্ক রিপোর্টার, ৮ আগস্ট।
      ফের বিতর্কের কেন্দ্র বিন্দুতে বাধারঘাটের বিজেপি বিধায়িকা মীনা সরকার! চারিপাড়া লোকনাথ আশ্রমের ট্রাস্ট কমিটির প্যাডে (সদস্যদের নামের তালিকা) অনৈতিক ভাবে ব্যবহার করলেন নিজের সরকারি সিল ( MLA – র)। ছিঃ ছিঃ। লজ্জা। বিধায়িকা মীনা সরকার কি কোনো নিয়ম – নীতি জানেন না? রাজ্যের আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিধায়িকার সরকারি সিল সরকারি কাজে ব্যবহৃত হবে। কিন্তু কোনো বেসরকারি প্রতিষ্ঠানের প্যাডে নয়। বিধায়িকা মীনা সরকার লোকনাথ আশ্রম ট্রাস্ট কমিটির চেয়ারম্যান। তিনি লোকনাথ আশ্রমের প্যাডে চেয়ারম্যানের সিল ব্যবহার করতে পারতেন। কিন্তু তা না করে ব্যবহার করলেন MLA – র সিল।


অভিযোগ, লোকনাথ আশ্রমের কমিটির মেয়াদ শেষ। কিন্তু বিধায়িকা নিজের ক্ষমতা খাটিয়ে অনৈতিক ভাবে মেয়াদ উত্তীর্ণ পুরানো কমিটিকেই বহাল রেখে দিয়েছেন। তা নিয়ে ক্ষুব্ধ এলাকার বিজেপি সমর্থিত লোকজন।
মেয়াদ উত্তীর্ণ পুরানো কমিটিকেই বহাল রাখার পেছনে বিধায়িকার মূল উদ্দেশ্য কি? স্থানীয় লোকজনের কাছেও তা জলের মতো পরিষ্কার। শীঘ্রই এর অনুপুঙ্খ তথ্য ফাঁস করবে জনতার মশাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *