ডেস্ক রিপোর্টার, ১০ আগস্ট।।
সিপিআইএম ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তীর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের মাথা টুকরো হয়ে যায়। ঘটনা সোমবার জেল ভরো আন্দোলনে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে এই ঘটনা। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সমর চক্রবর্তীর চিকিৎসার খোঁজ খবর করেন।
পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী সোমবার সারা রাজ্যের সঙ্গে আগরতলাতেও জেল ভরো আন্দোলন করে সিপিআইএম। এই আন্দোলন উপলক্ষ্যে এদিন মাঠে নামেন সিপিআইএমের সমস্ত নেতারা। বামেদের আন্দোলনকারীদের আটকাতে পুলিশ রাজপথে ব্যারিকেট দিয়েছিল। সেই ব্যারিকেট ভাঙার চেষ্টা করে বামপন্থী নেতা – কর্মী – সমর্থকরা। তখন ব্যারিকেটে থাকা পুলিশের নাকার সামনে ধাক্কাধাক্কির সময় হাতের আঙুলে চোট পান সিপিআইএম নেতা সমর চক্রবর্তী।

