ডেস্ক রিপোর্টার, ১১ আগস্ট।।
কেন্দ্রের মোদী সরকারের নানান সিদ্ধান্তের বিরোধিতা করে এবার মাঠে নামলো বামপন্থী দল সিপিআই। মঙ্গলবার সিপিআই রাজ্য পরিষদের পক্ষ থেকে শহরের সার্কিট হাউসে তিন ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। আগামী ১লা সেপ্টেম্বর সিপিআই জাতীয় পরিষদের ডাকে শুরু হবে দিল্লি অভিযান। জানিয়েছেন সিপিআইয়ের রাজ্য নেতা।
তিনি বলেন, মোদী সরকারের জামানায় দ্রব্যমূল্যর বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য সবই তলানিতে। এই পরিস্থিতিতে মোদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষের সোচ্চার হওয়া উচিত। এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করা আবশ্যক।
বাম ঐক্যের শরিক সিপিআই রাজনৈতিক ভাবে রাজ্যের মাটিতে এখনো সেই ভাবে নিজেদের ভিত তৈরি করতে ব্যার্থ। তারা বরাবর চেয়ে থাকে বড় শরিক সিপিআইএমের দিকে।বলছেন, রাজ্যের রাজনীতিক বিশ্লেষকরা।

