Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,১৭ আগস্ট।।
       সর্বভারতীয় স্তরে দলীয় সাংগঠনিক কাঠামোর বড়সড় পুনর্বিন্যাস ঘটাল ভারতীয় জনতা পার্টিj। সোমবার বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তাঁর নতুন পূর্ণাঙ্গ টিম ঘোষণা করেন। এই দফায় উত্তর-পূর্ব ভারত তথা ত্রিপুরার রাজনীতিতে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছেন দলীয় শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দলের ‘রাষ্ট্রীয় মহামন্ত্রী’ বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।পশ্চিমবঙ্গ, হরিয়ানা সহ একাধিক রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক ও প্রভারী হিসেবে সংগঠনকে সুসংগঠিত করা এবং দলকে জয়ের মুখ দেখানোর ক্ষেত্রে বিপ্লব কুমার দেবের ভূমিকা ছিল প্রশংসনীয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিভিন্ন রাজ্যে তাঁর সাংগঠনিক দক্ষতা ও ধারাবাহিক সাফল্যের সুফল হিসেবেই এই পদোন্নতি।
    এদিকে বিপ্লব কুমার দেব সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হতেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিপ্লব কুমার দেবের দীর্ঘ প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির হাতকে আরও শক্ত করবে। সেই সাথে এই শক্তিশালী ও সময়োপযোগী কেন্দ্রীয় টিম গঠনের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
      উত্তর-পূর্ব ভারত থেকে কেন্দ্রীয় কমিটিতে এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান রাজ্য বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা উদ্দীপিত করেছে।সোমবার আনন্দে মেতে উঠে বিজেপি নেতা কর্মী সমর্থকরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *