ডেস্ক রিপোর্টার,২১ আগস্ট।।
          আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে জোট নিয়ে বিজেপি – তিপ্রামথা গোপন বৈঠক। মন্ত্রী রতন লাল নাথের মধ্যস্থতায় বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য বিধানসভায়। শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ শুরু হয় বৈঠক। শেষ হয় রাত সাড়ে আটটায়। তিপ্রামথার পক্ষে ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা ও বিধায়ক রঞ্জিত দেববর্মা। আলোচনায় উঠে আসে তিপ্রাসা চুক্তির বিষয়। তবে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো সবুজ সংকেত দেওয়া হয় নি। ভিলেজ নির্বাচনে শেষ পর্যন্ত দুই দল পৃথক ভাবে লড়াই করলেও তা হবে বন্ধুত্বপূর্ন। অর্থাৎ ২১ সালের এডিসি নির্বাচনের কায়দায় হতে পারে ভিসি নির্বাচন। এই বৈঠক থেকে স্পষ্ট আগাম বোঝাপড়া করেই ভিসি নির্বাচনে নামবে বিজেপি – মথা উভয় দল । খবর বিজেপি ও মথা উভয় শিবিরের অলিন্দের।
      সর্ব শেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তিপ্রামথার পক্ষ থেকে প্রাথমিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার তিপ্রাসা চুক্তি পূরণ না করলে তারা ভিসি নির্বাচনে জোটে যাবে না। এই মুহূর্তে মথা নেতৃত্ব বল ঠেলে দিয়েছে কেন্দ্রের বিজেপির কোর্টে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *