ডেস্ক রিপোর্টার,১১ সেপ্টেম্বর।।
রাজ্যে প্রায় সহস্রাধিক কমিউনিটি হেলথ অফিসার কর্মরত।সংশ্লিষ্ট কমিউনিটি হেলথ অফিসারদের দাবি রয়েছে।অভিযোগ তাদের দাবির বাস্তবায়ন হচ্ছে না।তাই নিয়মিতকরণ সহ মোট ছয় দফা দাবিতে সরব রাজ্যে কর্মরত কমিউনিটি হেলথ অফিসাররা। দীর্ঘদিনের বকেয়া ও ন্যায়সংগত দাবি আদায়ে শুক্রবার জাতীয় স্বাস্থ্য মিশনের সামনে জমায়েত হয় এবং অধিকর্তা সাজু ওয়াহিদ এ-র নিকট এক ডেপুটেশন প্রদান করে সিএইচও-দের একটি প্রতিনিধি দল।
ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের ছয় দফা দাবির যৌক্তিকতা ও স্বাস্থ্যসেবা প্রদানে মাঠ পর্যায়ে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদ এ অত্যন্ত মনোযোগ সহকারে কমিউনিটি হেলথ অফিসারদের সমস্ত বক্তব্য ও দাবিদাওয়া শোনেন। তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান যে, পুরো বিষয়টি সম্পর্কে প্রশাসন ইতিমধ্যেই অবগত রয়েছে এবং ইতিবাচক পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
    স্বাস্থ্য পরিষেবার অন্যতম মূল ভিত্তি হিসেবে কাজ করা সিএইচও-দের এই পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিনিধি দলের আশা, প্রশাসন দ্রুত তাঁদের দাবি পূরণ করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *