Oplus_16908288

ডেস্ক রিপোর্টার ,৫ সেপ্টেম্বর।।
       আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে শহরের মসজিদ রোডস্থিত গৌরী শঙ্কর বস্ত্রালয় ঘোষণা করলো শারদ উৎসবের আকর্ষণীয় অফার। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মাধ্যমে সংস্থার মার্কেটিং অ্যাডভাইসার দীপক লাল পুজোর আফারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এবার ক্রেতারা গৌরি শঙ্কর থেকে  ৭৯৯ টাকা কেনাকাটা করলেই পাবেন লাকি কুপন। লাকি কুপনে প্রথম লাকী বিজেতা পাবেন ৫০,০০০ টাকা, দ্বিতীয় বিজেতারা পাবেন ২৫,০০০ টাকা করে এবং তৃতীয় বিজেতারা পাবেন নগদ ১০,০০০ টাকা করে।এছাড়া পঞ্চাশ জন ভাগ্যবান বিজেতারা পাবেন বিশেষ উপহার। প্রত্যেক ২৯৯৯ টাকা কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার।
              গৌরীশংকর বস্ত্রালয়ের মার্কেটিং অ্যাডভাইসার জানিয়েছেন, তাদের এই আকর্ষণীয় অফার শুরু হবে রবিবার থেকেই। চলবে পুজো পর্যন্ত।
         সংস্থার পক্ষ থেকে মার্কেটিং অ্যাডভাইসার দীপক লালের কথায়, এই ধরনের নগদ পুরস্কার আগরতলা শহরে প্রথম এবং আগামী দিন গুলোতে এই ধরনের নগদ পুরস্কার শহরের বিশেষ ট্রেন্ড হয়ে যাবে। ইতিমধ্যেই এই বস্ত্র বিপণি সংস্থা শাড়ি থেকে কুর্তি, পাঞ্জাবী, শার্ট ইত্যাদি বিক্রির ক্ষেত্রে সবার ভরসার জায়গা করে নিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *