স্কুটি চালক যুবক জানায়, তার মাকে স্কুটিতে করে নিয়ে পি আর এম সেন্ট্রাল পয়েন্টের রাস্তা ধরে যাচ্ছিলেন। এমন সময় সেন্ট্রাল পয়েন্টের উপর থেকে ওয়েল্ডিং ‘র আগুনের খণ্ড এসে পড়ে তাদের মাথায়। তখন অবশ্যই মাথার ছিল হেলমেট।

ডেস্ক রিপোর্টার ,২৩ সেপ্টেম্বর।।
           শহরের  পুরাতন মোটর স্ট্যান্ডে বরাত জোরে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলো রাজপথে স্কুটিতে সওয়ার হওয়া মা – ছেলে। পিআরএম সেন্ট্রাল পয়েন্টের উপর থেকে নির্মাণ কাজের সময় ওয়েল্ডিং ‘ র জ্বলন্ত আগুনের খণ্ড এসে পড়ে স্কুটিতে সওয়ার  হওয়া মা – ছেলের মাথায়। অবশ্যই তাদের মাথায় হেলমেট থাকার বড় ধরনের বিপদ থেকে বেছে যায়। ঘটনা বুধবার সকালে। এই ঘটনা কেন্দ্র করে অল্প সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরানো মোটর স্ট্যান্ডে। স্থানীয় মানুষের বক্তব্য, মাঝে মধ্যেই নাকি এই সংক্রান্ত ঘটনা ঘটে। কখনও উপর থেকে রাস্তায় পড়ে নির্মাণ সামগ্রীও।
       স্কুটি চালক যুবক জানায়, তার মাকে স্কুটিতে করে নিয়ে পি আর এম সেন্ট্রাল পয়েন্টের রাস্তা ধরে যাচ্ছিলেন। এমন সময় সেন্ট্রাল পয়েন্টের উপর থেকে ওয়েল্ডিং ‘র আগুনের খণ্ড এসে পড়ে তাদের মাথায়। তখন অবশ্যই মাথার ছিল হেলমেট।


তার মাও জানিয়েছেন, তিনি ছেলেকে নিয়ে আইজিএম হাসপাতালে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পি আর এম সেন্ট্রাল পয়েন্টের উপর থেকে ওয়েল্ডিং এর আগুনের খণ্ড এসে পড়ে তার মাথায় ও মুখে।
         অভিযোগ, ঘটনার পর কর্তৃপক্ষ কেউই এগিয়ে আসে নি। পরে কয়েকজন নিরাপত্তা কর্মী এগিয়ে এসে তাদের মতো করে বক্তব্য পেশ করেন।
     অবশ্যই শেষ পর্যন্ত পরিস্থিতি হট হওয়াতে কর্তৃপক্ষের কয়েকজন লোকজন এগিয়ে আসে। এবং হাত জোড় করে ক্ষমা চেয়ে স্কুটিতে সওয়ার নেন মা ও ছেলের কাছে ।
       শহরে উন্নয়ন হবে। এটাই স্বাভাবিক। কিন্তু উন্নয়নমূলক কাজকর্মের সময় অসাবধানতা বসত পথ চলতি লোকজনের যেন কোনো ক্ষতি না হয়, তার দিকেও লক্ষ্য রাখতে হবে নির্মাণ সংস্থাকে। অন্যথায় বিপদ যে আরও বাড়বে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *