অর্থ মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীরা উৎসব অনুদান বাবদ পাবেন ২ হাজার ৪ শ টাকা। অন্যান্য কর্মচারীরাও অনুদান পাবেন সম পরিমাণ টাকা।
ডেস্ক রিপোর্টার ,২৩ সেপ্টেম্বর।।
প্রতি বছরের মতো এবারও উৎসব মরশুমে “ফেস্টিভ্যাল গ্রেন্ট” বা উৎসব অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সমস্ত কর্মচারী সহ বিভিন্ন দপ্তরে থাকা অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ডিআরডব্লুও কর্মচারী সহ পেনশন ভোগীরা এই উৎসব অনুদানের আওতায় থাকবেন। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
অর্থ মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীরা উৎসব অনুদান বাবদ পাবেন ২ হাজার ৪ শ টাকা। অন্যান্য কর্মচারীরাও অনুদান পাবেন সম পরিমাণ টাকা।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অর্থ দপ্তরের কর্মচারীরা অনুদান পাবেন ২ হাজার ৬ শ টাকা, পেনশনার পাবেন ২ হাজার ৪ শ টাকা, অঙ্গনওয়াড়ি সহায়িকারা পাবেন ২৬১০ টাকা, হোমগার্ড কর্মীরা পাবেন ২৬১০ টাকা, মন্দিরের সরকার নিযুক্ত পুরোহিতরা পাবেন ২ হাজার ৪ শ টাকা, পূর্ত দপ্তর, আর ডি – র অনিয়মিত কর্মচারীরা পাবেন ১৩৫০ টাকা, স্বাস্থ্য দপ্তর সহ সাধারণ প্রশাসনের কর্মচারীরা উৎসব অনুদান পাবেন ২ হাজার ৬ শ ১০ টাকা করে।
গত বছরের তুলনায় সব ক্যাটাগরির সরকারি কর্মচারীদের উৎসব অনুদান বৃদ্ধি করেছে রাজ্য সরকার। একই ভাবে পেনশানারদেরও। সব মিলিয়ে উৎসবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটালো রাজ্য সরকার।

