ডেস্ক রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর।।
আগামী রবিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সমস্ত শাখা। ব্যাঙ্কের কাজকর্ম চলবে স্বাভাবিক নিয়মেই।গ্রাহকদের সুবিধা এবং অত্যাবশ্যকীয় ব্যাংকিং পরিষেবাগুলিকে সুনিশ্চিত করার লক্ষ্যেই ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।

গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই সময়ে দেশব্যাপী চলবে ব্যাঙ্ক ধর্মঘট। নিয়ম অনুযায়ী আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সরকারি ছুটি। ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে এটাই নিয়ম। কিন্তু গ্রাহকদের কথা মাথায় রেখে এই নিয়ম – নীতি ভেঙে দিয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের সমস্ত কার্যালয়ের দরজা।

শুধু তাই নয়, সক্রিয় থাকবে গ্রামীণ ব্যাঙ্কের এটিএম পরিষেবা ও-লিঙ্কযুক্ত অনুমোদন। সঙ্গে কার্যকর থাকবে কারেন্সি চেস্ট- কার্যকর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন নিয়েই ছুটির দিনে ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ ব্যাঙ্ক। এবং গ্রাহকদের সমস্ত পরিষেবা দিতে গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বদ্ধ। এক প্রেস বিবৃতির মধ্যে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

