স্পোর্টস ডেস্ক,১৩ নভেম্বর।।
একরাশ দুশ্চিন্তা নিয়ে রাজকোট গেলেন ত্রিপুরার ক্রিকেটাররা। দুশ্চিন্তা বোলিং বিভাগ নিয়ে। অম্বেষা দাসের নেতৃত্বে। এই রাজ্যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২৩ জাতীয় মহিলাদের টি ২০ ক্রিকেট। রাজকোটে ১৪ নভেম্বর থেকে শুরু হবে আসর। উদ্বোধনের দিনে ত্রিপুরার প্রতিপক্ষ আসাম। এরপর ১৫ নভেম্বর অন্ধপ্রদেশ, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর মুম্বাই এবং ২১ নভেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে উড়িষ্যার বিরুদ্ধে। এবছর শক্তিশালী গ্রুপে রয়েছে ত্রিপুরা।সিনিয়র মহিলাদের ক্রিকেটে যেভাবে ত্রিপুরা ব্যর্থ হচ্ছে তাতে আসরে কতটা ভালো ফলাফল করবে ত্রিপুরা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। রাজ্য ছাড়ার আগে এক সাক্ষাৎকারে ত্রিপুরা দলের কোচ নারায়ণ চন্দ্র দে বলেন, বোলাররা যদি নিজেদের দায়িত্ব পালন করতে পারে তাহলে আসরে ভালো করেই ফিরব আমার।দলে ভালো মানের ব্যাটসম্যান রয়েছে। বোলাররা নিজেদের সঠিক প্রয়োগ করতে পারলেই শক্তিশালী দলগুলোকে করা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো। ত্রিপুরা দলে নির্বাচিত ক্রিকেটাররা হলেন: অম্বেষা দাস (অধিনায়িকা), অনামিকা দাস (সহ অধিনায়িকা), এঞ্জেল পাল, অস্মিতা দেবনাথ, অনুষ্কা শীল, রুপালি দাস, মেঘা দাস, অস্মিতা দাস, শিল্পী দেবনাথ, সায়ন্তিকা নম দাস, সুবর্ণা ঘোষ, সুস্মিতা তেলি, পারমিতা চক্রবর্তী, রুমা দাস, অন্তরানী নোয়াতিয়া, বিজয়া ঘোষ, মামিতা দেব এবং পায়েল নম। হেড কোচ: নারায়ণ চন্দ্র দেব, সরকারি কোচ মাম্পি দেবনাথ, ফিজিও হীরালি দেববর্মা, ট্রেইনার অজিতাভ নাথ এবং ভিডিও এনালাইসিস দীপ্তাংশু চৌধুরী।

