ডেস্ক রিপোর্টার, ২৮ আগস্ট।।
          প্রতি বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে আগরতলা আখাউড়া স্থলবন্দরে কর্মরত বিএসএফ আধিকারিক ও জওয়ানদের রাখি পরিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। শুক্রবার তিনি ছুটে যান আখাউড়া স্থলবন্দরে। সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে দিয়েছে দিদি প্রতিমা ভৌমিক। এই পর্বের শেষে বিএসএফ কর্মীদের মিষ্টি মুখ করান প্রতিমা ভৌমিক।রীতিমতো এক উৎসব মুহূর্ত তৈরি হয় আখাউড়া সীমান্তে। বিএসএফ জওয়ানরা দারুণ ভাবে রাখি বন্ধনের মুহূর্তটি উপভোগ করেন।
           
             
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *