ডেস্ক রিপোর্টার, ৩ রা নভেম্বর।।
বি এস এফ ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে এখনো অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে বক্সনগর সীমান্ত এলাকা। বিএসএফের উপর আক্রমণের ঘটনায় মোট দশকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে সাত জন পুরুষ। এবং বাদবাকি তিন জন মহিলা। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। আদালত ধৃত পুরুষদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। মহিলাদের পাঠিয়ে দেয় জেল হাজতে। জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী।
সোমবারের ঘটনার পর বি এস এফের ৪৯ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট কলমচৌরা থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর উপর হামলার ঘটনা কেন্দ্র করে পরিস্থিতি এখনো থমথমে বক্সনগরে। বিএসএফ কর্তৃপক্ষ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে। বাদকারীরা পলাতক।
সাম্প্রতিক কালের মধ্যে রাজ্যের সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম। এর আগেও গ্রামবাসী ও জনতার ঝামেলা হয়েছে। কিন্তু তার বীভৎসতার রূপ এই পর্যায়ে ছিলো না। সোমবারের ঘটনা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত ও সীমান্ত সংলগ্ন রাস্তা দখল নিয়েছে বিএসএফ। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ ।

