ডেস্ক রিপোর্টার, ৩ আগস্ট।।
আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের পর খোল নলচে পাল্টে যাচ্ছে তিপ্রামথা ও তার শাখা সংগঠনগুলির কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানিয়েছেন মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেছেন, “ওয়াইটিএফ, টিডব্লিউএফ, টিআইএসএফ, টিসিএফ এবং তিপ্রামথা পার্টি পুনর্গঠন করা হবে। যারা সৎ, প্রতিশ্রুতিবদ্ধ এবং রাজ্য ও জাতির জন্য একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখেন তারাই থাকবেন দলে। তিপ্রামথাতে সুবিধাবাদী লোকজনের জন্য কোনো জায়গা থাকবে না।”
রাজনীতিকরা বলছেন, আসন্ন ভিলেজ নির্বাচনে দলের নেতা – কর্মীদের মধ্যে সাংগঠনিক কাজের লড়াইকে আরও জোরদার করতেই প্রদ্যুৎ এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে দলের সকল নেতা – কর্মীরা নিজেদের দক্ষ সংগঠক প্রমাণ করতে নিজেদের উজাড় করে দেবেন।

