ডেস্ক রিপোর্টার,২১ সেপ্টেম্বর।।রাজ্যবাসীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এজিএমসি ও জিবিপি হাসপাতালে চালু হলো নতুন চিকিৎসা সুবিধা। সোমবার হাসপাতালের নতুন সুপার স্পেশালিটি ব্লকে অত্যাধুনিক আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এই গুরুত্বপূর্ণ পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানি সরকার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
রাজ্যবাসীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এজিএমসি ও জিবিপি হাসপাতালে চালু হলো নতুন চিকিৎসা সুবিধা। সোমবার হাসপাতালের নতুন সুপার স্পেশালিটি ব্লকে অত্যাধুনিক আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এই গুরুত্বপূর্ণ পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানি সরকার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিকীকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই ক্রটিক্যাল কেয়ার ইউনিট চালুর ফলে মুমূর্ষু রোগীরা এখন থেকে হাসপাতাল চত্বরেই ২৪ ঘণ্টা উন্নত ও জরুরি চিকিৎসা পাবেন। অন্যদিকে, আধুনিক সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস বিভাগ চালুর ফলে চিকিৎসার যাবতীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি বিশ্বমানের উপায়ে জীবাণুমুক্ত রাখা সম্ভব হবে, যা অস্ত্রোপচারের সংক্রমণ ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে।
জিবিপি হাসপাতালে এই দুই গুরুত্বপূর্ণ বিভাগ যুক্ত হওয়ায় রাজ্যের মানুষকে আর জটিল চিকিৎসার জন্য বাইরে ছুটতে হবে না। ফলে সামগ্রিক রোগী ব্যবস্থাপনা ও চিকিৎসার মান বহুলাংশে শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

