ডেস্ক রিপোর্টার, ২৪ জুলাই।।
রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রীর ভাবের ঘরে চুরি করছেন বাধারঘাটের দিদি মিনা! বাধারঘাট মণ্ডলে বিবর্ণ বিজেপির সংগঠন। যাচ্ছে যাহার নামে। প্রয়াত দাদার দিয়ে যাওয়া সাজানো সাম্রাজ্যে দিদি নাকি ব্যস্ত ভোগ বিলাসে! চুলোয় যাক সংগঠন, তাতে কি আসে যায়। লাগে নাকি শুধুই নোট। আর মণ্ডলের ভাইয়েরা ব্যস্ত তোলা বাণিজ্য। সিদ্ধিআশ্রম থেকে ওএনজিসি – চারিপাড়া স্কুল সংলগ্ন এলাকা ম-ম করছে তোলা বাণিজ্যের নতুন নোটের গন্ধে। শুধু তাই কি? অভিযোগ, ভাইদের অঙ্গুলি হেলনেই আগরতলা রেল স্টেশনের পার্সেল বিভাগের মাধ্যমে চলছে রমরমা মা*দ*ক ব্যবসা। বাধারঘাট বিধানসভাতে বিজেপির এই জরাজীর্ণ অবস্থার কথা খুলে বলছেন, খোদ দলের দুর্দিনের কর্মীরা। মিনা ও তাঁর মণ্ডল ভাইদের কাজকর্মে হতাশ তারা।
বিজেপির কর্মীরা বলেছেন, গোটা বাধারঘাট জুড়েই দিদি মিনার ভাইয়েরা তাদের নানান অপকর্মের মাধ্যমে নাক কাটছে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির সভাপতির। বিষয়টি আছে কুশাভাউ ভবনের নজরেও। তাই সূর্যমনিনগরের মতো পাল্টে যেতে পারে বাধারঘাট মণ্ডলের খোল নলচেও। শুধু সময়ের অপেক্ষা। ( আসছে বিস্তারিত…)

