ডেস্ক রিপোর্টার,৯ সেপ্টেম্বর।।
      হেজামারা আরডি ব্লকের সামনে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
      বুধবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেববর্মাকে দেখতে যান তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি কথা বলেন স্বপনের সঙ্গে। এবং ঘটনার বিস্তারিত জানতে চান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রঞ্জিত দেববর্মা জানান,  স্বপন দেববর্মার উপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলো । কিন্তু পুলিশের সামনেই তাকে মারধর করা হয়। পুলিশ কোনো ভূমিকা নেয় নি।
বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা  প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিলেন।, যা করা উচিত হয়নি। রঞ্জিত জানান, এই হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করবে । এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *